সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৮:০৭ অপরাহ্ন, ২ ফেব্রুয়ারি ২০২৬

মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন আলিয়া ভাট

মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশেষ করে মা হওয়ার পর এ চিন্তা তার মনে আরও ঘন ঘন আসছে। তবে ভক্তদের কথা ভেবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্তে আসা হয় না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, কিছু কিছু দিন এমন আসে, যখন ঘুম থেকে উঠেই […]

মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন আলিয়া ভাট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশেষ করে মা হওয়ার পর এ চিন্তা তার মনে আরও ঘন ঘন আসছে। তবে ভক্তদের কথা ভেবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্তে আসা হয় না বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, কিছু কিছু দিন এমন আসে, যখন ঘুম থেকে উঠেই মনে হয়—সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর এই অনুভূতিটা বেশি কাজ করে। তখন মনে হয়, এমন একজন অভিনেত্রী হওয়া দরকার, যিনি শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখবেন। কিন্তু সেটি করলে যাঁরা এতদিন পাশে ছিলেন, তাঁদের সঙ্গে এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সেটা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি, তবে বাস্তবে তা বেশ কঠিন। তার ফোনের অ্যালবাম এখন পুরোপুরি মেয়ে রাহার ছবিতে ভরা। সেসব মুহূর্ত ব্যক্তিগত রাখতে তাকে রীতিমতো চেষ্টা করতে হয়।

আলিয়া জানান, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতেও এসেছে ভিন্নতা।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’ ও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন শর্বরী ও ববি দেওল। আর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ