সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:১০ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

মৃত্যুর আগে দেওয়া পোস্টই যেন সত্যি হলো রাহুলের

মৃত্যু মানুষের জীবনের অনিবার্য সত্য। জন্মের পর একদিন না একদিন সবাইকেই মৃত্যুর মুখোমুখি হতে হয়। কিন্তু অনেক সময় কোনো মানুষের শেষ মুহূর্তের লেখা, আচরণ বা ইঙ্গিত যেন মৃত্যুর আগাম আভাস বহন করে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর পর ঠিক এমনই প্রশ্ন এখন ঘুরছে ভক্ত ও অনুরাগীদের মনে। মৃত্যুর ঠিক আগে নিজের একটিকে ঘিরে সামাজিক […]

মৃত্যুর আগে দেওয়া পোস্টই যেন সত্যি হলো রাহুলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মৃত্যু মানুষের জীবনের অনিবার্য সত্য। জন্মের পর একদিন না একদিন সবাইকেই মৃত্যুর মুখোমুখি হতে হয়। কিন্তু অনেক সময় কোনো মানুষের শেষ মুহূর্তের লেখা, আচরণ বা ইঙ্গিত যেন মৃত্যুর আগাম আভাস বহন করে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর পর ঠিক এমনই প্রশ্ন এখন ঘুরছে ভক্ত ও অনুরাগীদের মনে।

মৃত্যুর ঠিক আগে নিজের একটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বার্তা এখন যেন অদ্ভুতভাবে বাস্তব হয়ে উঠেছে। ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। সেখানে দেখা যায়, তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন। সেই ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, “সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ।”

তখন অনেকে তার লেখার অর্থ গভীরভাবে বুঝতে পারেননি। কিন্তু রোববার তালসারিতে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু সেই কথাগুলোকে যেন আরও বেদনাময় করে তুলেছে। এখন প্রশ্ন উঠছে, তবে কি তিনি আগেই নিজের বিদায়ের ইঙ্গিত পেয়েছিলেন? এই ভাবনাই কাঁদাচ্ছে তার কাছের মানুষদের।

রাহুলের ওই ছবি ও লেখা শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লিখেছেন, “এই লেখাটা কেন করেছিলি বাবু?” শ্রীলেখার এই কথাতেই ফুটে উঠেছে প্রিয় সহকর্মীকে হারানোর তীব্র বেদনা। রাহুলের অকালপ্রয়াণ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

রোববার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে।

হাসিখুশি, প্রাণবন্ত ও আড্ডাপ্রিয় রাহুলের সেই শেষ কথাগুলো এখন ভক্তদের মনে গভীর বেদনা হয়ে রয়ে গেছে। “শেষ সুযোগ” শব্দ দুটিই যেন এখন তার বিদায়ের স্মৃতি বহন করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ