অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তানিয়া বৃষ্টি বলেন, আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং বর্তমানে বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকদের নির্দেশনা […]
ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তানিয়া বৃষ্টি বলেন, আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং বর্তমানে বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন বলেও জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, তার চিকিৎসা এখনও চলমান রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসকের কাছে চেকআপ করাতে হচ্ছে এবং আগামী ২০ জুন আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা রয়েছে।
তানিয়া বৃষ্টি জানান, ইতোমধ্যে তার দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। তবে সেটি এখনই করা সম্ভব নয় বলে কিছুদিন অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, মাথার সমস্যার কারণে নতুন কোনো জটিলতা এড়াতে এখন বেশিরভাগ সময় বাসাতেই থাকছেন এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য মার্চ মাসে ভারতের চেন্নাইয়ে যান তিনি এবং এপ্রিলের শেষ দিকে দেশে ফিরে আসেন।
বর্তমানে চিকিৎসা ও বিশ্রামের মধ্যেই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ধাপের চিকিৎসার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে ‘গোয়েন্দাগিরি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।