সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৮ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক ৬৬০ সুন্নি আলেমের

ইরান–এর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্র ও ইসরাইল এর বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে পার্স টুডে জানায়, ওই প্রদেশের সুন্নি আলেমরা এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র শাহাদাতে গভীর শোক ও […]

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক ৬৬০ সুন্নি আলেমের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান–এর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্র ও ইসরাইল এর বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনও প্রকাশ করেছেন।

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে পার্স টুডে জানায়, ওই প্রদেশের সুন্নি আলেমরা এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলেমদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।

ধর্মীয় নেতারা আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বের স্বাধীনতাকামী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব। তাদের মতে, এই হামলা কেবল একটি দেশ বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ