যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানান, নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের শর্তও রাখা […]
প্রতীকী ছবি
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানান, নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের শর্তও রাখা হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি করতেই পারমাণবিক ইস্যুকে আলোচনার শেষ পর্যায়ে রাখা হয়েছে। তার ভাষায়, জটিল বিষয়গুলো পরে আলোচনা করলে অনুকূল পরিবেশ তৈরি করা সহজ হয়।
প্রস্তাবে আরও বলা হয়েছে, সংঘাত বন্ধে শক্তিশালী নিশ্চয়তা থাকতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না—এমন গ্যারান্টি দিতে হবে। এর পরিবর্তে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ তুলে নেবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে দেশটিকে “বিশ্বখেকো” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো জরুরি।
শনিবার ইসনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদের প্রতি বিদেশি শক্তির দীর্ঘদিনের আগ্রহ রয়েছে, যা দেশের ইতিহাস ও পরিচয়ের অংশ। তিনি আরও বলেন, অতীতে যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে উপসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তেমনি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।