সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৩ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে বিচলিত নয় ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে ইরান কখনোই নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে সম্মত হবে না—এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা করছেন বহু আন্তর্জাতিক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক […]

যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে বিচলিত নয় ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে ইরান কখনোই নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে সম্মত হবে না—এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা করছেন বহু আন্তর্জাতিক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।

এই প্রেক্ষাপটে আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা অত্যন্ত সীমিত। এমনকি সদ্য শুরু হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে আন্তরিক কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে তাদের। তিনি বলেন, “আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবুও আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। আমরা কী করব বা করব না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমাদেরই। এই অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন করে আমাদের ভয় দেখানো যাবে না।”

তবে আরাগচি জানান, আলোচনার মাধ্যমে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্র এগিয়ে এলে, তার বিনিময়ে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের আস্থা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান এই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। তবে তেহরান বহুবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ