সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
১১:১৭ পূর্বাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৫

রিজার্ভ আরও বাড়ল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ […]

রিজার্ভ আরও বাড়ল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ কোটি ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলারে। এটি গত ২ সেপ্টেম্বর বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার।

গত ২৮ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২ হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ছিল ৩ হাজার ১১৮ কোটি ৭১ লাখ ডলার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ