ইরান–এর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার ঘটনায় দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, লারিজানি ছিলেন একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ নেতা, যিনি ইরানের রাজনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিবৃতিটি প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। মোজতবা খামেনি বলেন, এমন একজন ব্যক্তিত্বকে হত্যার […]
ছবি: সংগৃহীত
ইরান–এর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার ঘটনায় দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, লারিজানি ছিলেন একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ নেতা, যিনি ইরানের রাজনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিবৃতিটি প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।
মোজতবা খামেনি বলেন, এমন একজন ব্যক্তিত্বকে হত্যার মধ্য দিয়ে বোঝা যায় তিনি ইসলামের শত্রুদের কাছে কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিলেন। তিনি সতর্ক করে বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিটি রক্তের হিসাব নেওয়া হবে এবং দায়ীদের শাস্তি অনিবার্য।
গত সোমবার রাতে তেহরান–এ ইসরায়েল–এর হামলায় লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই দিনে পৃথক আরেক হামলায় বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমান নিহত হন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।