দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়ে আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া ও আল-হাওশ এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়ে আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া ও আল-হাওশ এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, লিতানি নদীর কাছে দেইর মিমাস শহরের একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। বিস্ফোরণের ফলে ওই এলাকার পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ১৬ এপ্রিল থেকে তারা হিজবুল্লাহর ১ হাজার ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং অন্তত ৩৫০ জন যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে লেবাননের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে চলমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৮৪৬ জন।
চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। নতুন উচ্ছেদ নির্দেশের পর সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।