হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রূপরেখা জমা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে। খবর আল জাজিরার। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদে রয়েছেন আরাঘচি। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রূপরেখা জমা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে। খবর আল জাজিরার।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদে রয়েছেন আরাঘচি। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি ঘটিয়ে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়।
তিনি বলেন, কোনো দেশের ওপর বোমা হামলা চালানো, দেশটিকে ধ্বংসের হুমকি দেওয়া এবং নিষেধাজ্ঞা আরোপের পর আবার স্বাভাবিক নৌচলাচলের নিরাপত্তা ফিরে আসবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
আরাঘচি বলেন, ইরান তার জনগণ, সার্বভৌমত্ব ও ন্যায্য স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। তবে নিজেদের অধিকার রক্ষা করা এবং শান্তির বার্তা দেওয়ার মধ্যে কোনো বিরোধ নেই।
যুদ্ধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান পুরোপুরি সচেতন বলেও জানান তিনি। তাঁর মতে, যুদ্ধের পরিণতি সম্পর্কে এই সচেতনতাই শান্তির গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করে।
সূত্র: আল জাজিরা