সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০২ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬

‘শিগগিরই খুলবে’ হরমুজ, নিয়ন্ত্রণ করব আমি আর আয়াতুল্লাহ: ট্রাম্প

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব শিগগিরই পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে এটি সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণে থাকতে পারে। তার ভাষায়, “আমি এবং আয়াতুল্লাহ—যেই থাকুক না কেন—মিলেই এটি […]

‘শিগগিরই খুলবে’ হরমুজ, নিয়ন্ত্রণ করব আমি আর আয়াতুল্লাহ: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব শিগগিরই পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে এটি সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণে থাকতে পারে। তার ভাষায়, “আমি এবং আয়াতুল্লাহ—যেই থাকুক না কেন—মিলেই এটি পরিচালনা করব।”

এ সময় ইরানে সম্ভাব্য শাসন পরিবর্তনের ইঙ্গিতও দেন তিনি। ট্রাম্পের দাবি, সংঘাতের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে।

তবে সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। তার মতে, সংঘাত কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইরানের ভেতরে এমন কিছু ব্যক্তি আছেন, যাদের তিনি যুক্তিসঙ্গত ও সম্মানিত বলে মনে করেন—যারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ