সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫২ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারতের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তাদের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, অনুরোধটি যথাযথ আইনগত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখা […]

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারতের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তাদের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, অনুরোধটি যথাযথ আইনগত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগে গত ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের অনুরোধ জানান।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে—এমন তথ্যের পর বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায় নতুন গুরুত্ব পেয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চলবে। তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপনের পর এটিই ভারতের প্রথম প্রতিক্রিয়া।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় পক্ষই কাজ করছে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ