শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় হ্যাকাররা প্রায় ২৫ লাখ মার্কিন ডলার চুরি করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটিরও বেশি টাকা। সরকার বলছে, এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংঘটিত সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা। বৃহস্পতিবার রাজধানী কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানান, চুরি […]
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় হ্যাকাররা প্রায় ২৫ লাখ মার্কিন ডলার চুরি করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটিরও বেশি টাকা। সরকার বলছে, এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংঘটিত সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা।
বৃহস্পতিবার রাজধানী কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানান, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে সন্দেহজনক অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। পরে যাচাই করে দেখা যায়, নির্ধারিত অর্থ ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর পাবলিক ঋণ ব্যবস্থাপনা দপ্তরের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং আন্তর্জাতিক সহায়তাও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ২০২২ সালে বিপুল বৈদেশিক ঋণে খেলাপি হওয়ার পর দেশটি গভীর সংকটে পড়ে। পরবর্তীতে আন্তর্জাতিক সহায়তায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়।
এদিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এই ঘটনার বিষয়ে অবগত এবং তদন্তে শ্রীলঙ্কাকে সহায়তা করছে।