সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:১০ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬

সুরের জাদুতে ঢাকার দর্শকদের মুগ্ধ করলেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে আবারও পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন তিনি। দিনভর বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কনসার্টস্থলে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ […]

সুরের জাদুতে ঢাকার দর্শকদের মুগ্ধ করলেন আতিফ আসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে আবারও পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন তিনি।

দিনভর বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কনসার্টস্থলে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে বিকেল থেকেই ভেন্যুতে জড়ো হন ভক্তরা। অনেকেই বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করেও কনসার্টে অংশ নেন।

মূল আয়োজন শুরুর আগে মঞ্চে পরিবেশনা করে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। এরপর রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠতেই করতালি, উচ্ছ্বাস আর দর্শকদের সম্মিলিত কণ্ঠে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রায় পুরো কনসার্টজুড়ে তিনি পরিবেশন করেন তার বহুল জনপ্রিয় গান। ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’সহ একের পর এক গানে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা। বৃষ্টিভেজা পরিবেশে হাজারো মোবাইল ফোনের আলো ও দর্শকদের উচ্ছ্বাস কনসার্টে ভিন্নমাত্রা যোগ করে।

কনসার্টের আগের দিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনেও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন আতিফ আসলাম। তিনি বলেন, বাংলাদেশ তার কাছে সবসময়ই দ্বিতীয় বাড়ির মতো এবং এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসাই তাকে বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে।

বাংলাদেশের খাবারের প্রশংসা করে তিনি জানান, খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার খুবই পছন্দের। বিশ্বের বিভিন্ন দেশে সফর করলেও বাংলাদেশি খাবারের স্বাদ তার কাছে বিশেষ।

সংবাদ সম্মেলনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রতিও শ্রদ্ধা জানান আতিফ। তাকে ‘লিজেন্ড’ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা গান গাওয়ার ইচ্ছা রয়েছে। তবে সঠিক উচ্চারণ আয়ত্ত করার পরই তিনি বাংলা ভাষায় গান পরিবেশন করতে চান।

আতিফ আসলাম বলেন, বাংলাদেশের মানুষকে তিনি নিজের পরিবারের মতোই মনে করেন। তাই সুযোগ পেলেই আবারও এ দেশের দর্শকদের সামনে গান গাইতে চান বলে জানান জনপ্রিয় এই শিল্পী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ