সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১২:২১ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫

সেন্সরে আটকে ছিল সাংবাদিক দম্পতির সেই খুনের গল্প, অবশেষে মুক্তি

এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। দীর্ঘদিন ধরে এটি আটকে ছিল সেন্সর বোর্ডের আপত্তিতে, কিন্তু অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। এই ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি। গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা […]

Couple's
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। দীর্ঘদিন ধরে এটি আটকে ছিল সেন্সর বোর্ডের আপত্তিতে, কিন্তু অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। এই ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি।

গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। বোর্ড কয়েকটি প্রধান কারণ উল্লেখ করে ছাড়পত্র দেয়নি। যেমন- নৃশংস খুনের দৃশ্য থাকা, এর কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাওয়া (যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন) এবং ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন এর টিজার প্রকাশ হয়, তখন দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।

এবার আইস্ক্রিন সূত্র সংবাদমাধ্যমকে জানাল, সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এই ফিল্মটির জট অবশেষে খুলছে। জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই এটি দর্শকদের সামনে আসছে।

এই থ্রিলার-রহস্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ