সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৮:২৫ পূর্বাহ্ন, ২২ আগস্ট ২০২৫

স্বামী চালাচ্ছিলেন লেগুনা, খুঁটিতে ধাক্কায় পাশে বসা স্ত্রী নিহত

গাজীপুরের শ্রীপুরে চালক স্বামীর লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে পাশে বসা স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস কারখানার শ্রমিক। নিহত নমিতা রানী (২৭) […]

স্বামী চালাচ্ছিলেন লেগুনা, খুঁটিতে ধাক্কায় পাশে বসা স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গাজীপুরের শ্রীপুরে চালক স্বামীর লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে পাশে বসা স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস কারখানার শ্রমিক।

নিহত নমিতা রানী (২৭) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা। তিনি কারখানাটির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. বাবুল মিয়া বলেন, একটি লেগুনা বরমী বাজার থেকে শ্রমিকদের নিয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ স্পিনিং মিলস কারখানার দিকে রওনা হয়। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী পৌঁছামাত্র লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এ দুর্ঘটনায় লেগুনাটি নিহত নমিতা রানীসহ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে পড়ে। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে লেগুনার সামনের সিটে বসা নারী শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত নারী লেগুনাচালকের স্ত্রী। লেগুনায় থাকা বেশির ভাগ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। লেগুনাটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে আটকা পড়েন নারী শ্রমিক নমিতা রানী। পরে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ