বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর নতুন পর্বের শুটিং। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নির্মাতারা। আপাতত টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটির পুরোনো পর্বগুলো পুনঃপ্রচার করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছেন অমিতাভ। নিজের ব্লগে একাধিকবার শারীরিক অবস্থার কথা […]
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর নতুন পর্বের শুটিং। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নির্মাতারা। আপাতত টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটির পুরোনো পর্বগুলো পুনঃপ্রচার করা হচ্ছে।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছেন অমিতাভ। নিজের ব্লগে একাধিকবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। গত অক্টোবরেও চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে থাকার কথা জানিয়েছিলেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমিতাভের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই নতুন পর্বের শুটিং আপাতত বন্ধ রেখেছেন নির্মাতারা। এর আগে হাঁটুর চোট নিয়েও অনুষ্ঠানটির শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। তবে এবার তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হচ্ছে।
এদিকে শনিবার (৭ নভেম্বর) নিজের ব্লগে বয়সের কারণে স্মৃতিশক্তিতে পরিবর্তন আসার কথাও জানিয়েছেন অমিতাভ। তিনি লিখেছেন, অনেক সময় চশমা কিংবা মোবাইল ফোন কোথায় রেখেছেন, তা মনে করতে পারেন না। তবে পুরোনো দিনের বহু স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে।