সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১১ অপরাহ্ন, ২ মে ২০২৬

হরমুজ প্রণালিতে নৌ অবরোধকে লাভজনক ব্যবসা বললেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে চলমান নৌ অবরোধকে অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, অবরোধের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি পণ্য ও তেল জব্দ করছে।ট্রাম্প বলেন, “আমরা পণ্য জব্দ করেছি। তেল জব্দ করেছি, এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আমরা অনেকটা জলদস্যুর মতো, কিন্তু আমরা কোনো খেলা খেলছি না।”অবরোধের […]

হরমুজ প্রণালিতে নৌ অবরোধকে লাভজনক ব্যবসা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিতে চলমান নৌ অবরোধকে অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, অবরোধের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি পণ্য ও তেল জব্দ করছে।
ট্রাম্প বলেন, “আমরা পণ্য জব্দ করেছি। তেল জব্দ করেছি, এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আমরা অনেকটা জলদস্যুর মতো, কিন্তু আমরা কোনো খেলা খেলছি না।”
অবরোধের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প দাবি করেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। তার ভাষায়, ইরান এই পথ বন্ধের হুমকি দিয়েছিল, আর যুক্তরাষ্ট্রও জবাবে তাদের জন্য পথটি বন্ধ করে দিয়েছে।
ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো।” তবে পরে তিনি দাবি করেন, এই পরিস্থিতি এভাবে চলতে দেওয়া যায় না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর পর ১১ থেকে ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে সেখানে অস্থিরতা বিশ্ববাজারেও বড় প্রভাব ফেলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ