সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৩ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে ভারতগামী দুই জাহাজ জব্দ, ভিডিও প্রকাশ আইআরজিসির

হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে ভারতগামী দুটি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে সংস্থাটি। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী দ্রুতগতির স্পিডবোট জাহাজগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং পরে অস্ত্রধারী নৌসেনারা সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ নেয়। ইরানের […]

হরমুজ প্রণালিতে ভারতগামী দুই জাহাজ জব্দ, ভিডিও প্রকাশ আইআরজিসির

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে ভারতগামী দুটি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে সংস্থাটি।

জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী দ্রুতগতির স্পিডবোট জাহাজগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং পরে অস্ত্রধারী নৌসেনারা সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ নেয়।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম ‘নূর নিউজ’ জানিয়েছে, সতর্কবার্তা অমান্য করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময় ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও আটক করা হয়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটির দাবি, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজি করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, হরমুজ প্রণালিতে আরোপিত নিয়ম অমান্য বা নিরাপদ নৌচলাচলে বিঘ্ন ঘটানোর যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ