সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৩ অপরাহ্ন, ৫ মে ২০২৬

হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক নাগরিক নিহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র বেসামরিক একটি নৌযানে হামলা চালিয়ে পাঁচজন সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরানের দাবি, লক্ষ্যবস্তু ছিল না ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কোনো সামরিক নৌযান, বরং যাত্রীবাহী একটি ছোট নৌকা।মঙ্গলবার তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এ তথ্য জানান। ইরানের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র যেসব নৌযানে হামলা চালানোর […]

হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র বেসামরিক একটি নৌযানে হামলা চালিয়ে পাঁচজন সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরানের দাবি, লক্ষ্যবস্তু ছিল না ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কোনো সামরিক নৌযান, বরং যাত্রীবাহী একটি ছোট নৌকা।
মঙ্গলবার তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এ তথ্য জানান। ইরানের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র যেসব নৌযানে হামলা চালানোর কথা বলছে, সেগুলো আইআরজিসির নয়; বরং সাধারণ মানুষের ব্যবহৃত নৌযান।
ইরান আরও অভিযোগ করেছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ রেখে গোপনে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে ইরানি নৌবাহিনী ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে আসায় রাডার চালু করার সঙ্গে সঙ্গেই সেগুলো শনাক্ত করা সম্ভব হয়।
এরপর পরিস্থিতি মোকাবিলায় ইরানি নৌবাহিনী মার্কিন জাহাজগুলোর দিকে সতর্কতামূলক গোলাবর্ষণ করে বলে দাবি তেহরানের। সতর্কবার্তার অংশ হিসেবে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয়। এতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো এলাকা ত্যাগ করতে বাধ্য হয় বলেও জানানো হয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, ভবিষ্যতে মার্কিন নৌবাহিনী যদি আবার হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, ইরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করলে আইআরজিসির ছয়টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন।
পাল্টাপাল্টি এই দাবির ফলে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে এমন সংঘাত আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ