সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৭ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামরিক অভিযানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স–এর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি সচল করতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। ম্যাক্রোঁ স্পষ্ট করে বলেন, “আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই।” […]

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামরিক অভিযানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স–এর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি সচল করতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।

ম্যাক্রোঁ স্পষ্ট করে বলেন, “আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই।” তাই বর্তমান পরিস্থিতিতে প্রণালিটি খুলে দিতে সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না।

তবে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি শেষ হলে নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ নিচ্ছে প্যারিস। সংঘাত কমে গেলে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে জাহাজ চলাচলের জন্য নিরাপত্তা বা এসকর্ট ব্যবস্থায় অংশ নিতে প্রস্তুত রয়েছে ফ্রান্স।

তার মতে, বোমা হামলা বন্ধ হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই এই ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ