সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৬ অপরাহ্ন, ৪ মে ২০২৬

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন সেন্ট্রাল কমান্ড স্থানীয় সময় রোববার (৩ মে) এক বিবৃতিতে জানায়, ৪ মে থেকে এই কর্মসূচির আওতায় তাদের বাহিনী জাহাজ চলাচলে সহায়তা দেবে। খবর আনাদোলুর।বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টিরও […]

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড স্থানীয় সময় রোববার (৩ মে) এক বিবৃতিতে জানায়, ৪ মে থেকে এই কর্মসূচির আওতায় তাদের বাহিনী জাহাজ চলাচলে সহায়তা দেবে। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান, বিভিন্ন ড্রোন প্ল্যাটফর্ম এবং প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এই প্রতিরক্ষামূলক মিশন আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সময় সোমবার (৪ মে) সকাল থেকে নিরপেক্ষ বিদেশি জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। তিনি একে একটি ‘মানবিক উদ্যোগ’ হিসেবেও উল্লেখ করেন।
ট্রাম্পের ভাষ্য, সংঘাতের কারণে আটকে পড়া বহু জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দেখা দিয়েছে, যা নাবিকদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।
উল্লেখ্য, গত দুই মাস ধরে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় জ্বালানি, সারসহ নানা গুরুত্বপূর্ণ পণ্যের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক বাজারেও চাপ পড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ