যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় প্রতিশোধমূলক আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। এ সতর্কবার্তা দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি। খবর আলজাজিরার। জেনারেল জাব্বারি বলেন, শত্রুপক্ষ যদি ইরানের প্রধান কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়, তবে ইরানও পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে টার্গেট করবে। তার ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক সংঘাত বিস্তৃত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় প্রতিশোধমূলক আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। এ সতর্কবার্তা দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি। খবর আলজাজিরার।
জেনারেল জাব্বারি বলেন, শত্রুপক্ষ যদি ইরানের প্রধান কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়, তবে ইরানও পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে টার্গেট করবে। তার ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক সংঘাত বিস্তৃত হলে এর প্রভাব সরাসরি জ্বালানি অবকাঠামোর ওপর পড়তে পারে।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএ’র উদ্ধৃতি দিয়ে তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালী ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে তেলের দাম ৮০ ডলারের ওপরে রয়েছে এবং তা দ্রুত ২০০ ডলারে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ—প্রতিদিন আনুমানিক ২ কোটি ব্যারেল তেল—এই সংকীর্ণ জলপথ অতিক্রম করে। পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)ও এই পথেই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে প্রণালীটি সাময়িকভাবে বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।