সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:০৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬

হাসপাতালের ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান আসামিকে আদালতে […]

হাসপাতালের ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দুপুর ২টা ২২ মিনিটের দিকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮১৩ নম্বর কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে গুরুতর আহত হন অভিনেত্রী ঝিলিক। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও তিনি মারা যান।

ঘটনার পর শনিবার ঝিলিকের বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরই ঝিলিকের স্বামী সাফি উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন সাফি উল্লাহ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার একটি কেবিনে ভর্তি করা হয়। তার দেখাশোনার জন্য হাসপাতালে অবস্থান করছিলেন ঝিলিক।

পরিবারের দাবি, শুক্রবার সকালে সাফি উল্লাহকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। দুপুরে ঝিলিকের সঙ্গে তার পরিবারের সদস্যদের কথা হয়। তবে কিছু সময় পর সাফি উল্লাহ ফোন করে পরিবারের সদস্যদের জানান, ঝিলিক হাসপাতালের কেবিনের পেছনের দিক থেকে পড়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

অভিনেত্রী আসমা আক্তার ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ঢালিউডের কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ