আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানটি ওই দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’। […]
আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানটি ওই দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’। এই অংশে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রযাত্রা সম্পর্কে জানতে পারবেন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।
মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে থাকছে ই-টিকিটিং ব্যবস্থা, যেখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে থাকবে দুটি শিশুপার্ক।
এদিকে নাম পরিবর্তন সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলাটি আগের নামেই—ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা—অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এই মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে।