সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:০৯ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের টহল বাড়ানোর দাবি ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই একই এলাকায় আরও ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। একদিনের ব্যবধানে উপজেলার দুই এলাকায় মোট ৬টি গরু চুরি হওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ সোমবার দিবাগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার ৫ নম্বর ওয়ার্ডে কৃষক মো. মহিউদ্দিন […]

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের টহল বাড়ানোর দাবি ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই একই এলাকায় আরও ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। একদিনের ব্যবধানে উপজেলার দুই এলাকায় মোট ৬টি গরু চুরি হওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ সোমবার দিবাগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার ৫ নম্বর ওয়ার্ডে কৃষক মো. মহিউদ্দিন টিপুর গোয়ালঘর থেকে ৩টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এর আগে রোববার রাতে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের বাকখালী এলাকা থেকেও আরও ৩টি গরু চুরির ঘটনা ঘটে। টানা এসব ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পটিয়ার বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ গরু চোরচক্র সক্রিয় রয়েছে। সুযোগ বুঝে তারা গভীর রাতে খামারিদের গোয়ালঘরে হানা দেয়। কখনও বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে, আবার কখনও পরিবারের সদস্যদের অসহায় অবস্থায় ফেলে গরু নিয়ে পালিয়ে যায়।

গত এক সপ্তাহেই উপজেলার ভাটিখাইন এলাকার করল গ্রাম থেকে একটি খামারের দুটি মহিষ এবং বাকখালী এলাকা থেকে গাজী মামুনের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী কৃষক মহিউদ্দিন টিপু জানান, সোমবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাত আড়াইটার দিকে চোরের দল গোয়ালঘরে ঢুকে ৩টি গরু নিয়ে যায়। এ সময় ঘরের বাইরে তালা লাগিয়ে দেওয়ায় পরিবারের কেউ বের হতে পারেননি।

ঘটনার তাৎপর্য আরও বেড়েছে এ কারণে যে, একই দিন পটিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় গরু চুরি রোধে পুলিশের টহল জোরদারের দাবি তোলা হয়েছিল। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এ দাবি জানান।

কিন্তু সেই সভার কয়েক ঘণ্টা না পেরোতেই নুর মোহাম্মদের নিজ এলাকাতেই গরু চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল বলেন, সভায় গরু চুরি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা উঠেছিল। কিন্তু একই রাতে এমন ঘটনা ঘটায় এলাকাবাসী হতাশ।

পটিয়া থানার উপ-পরিদর্শক আকতার হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ