মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানই গভীর উদ্বেগ […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানই গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত হওয়া এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে তারা উদ্বেগ জানায়।
দুই নেতা দ্রুততম সময়ে এই সংঘাতের অবসান ঘটানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ রক্ষা করে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের সমাধান করতে হবে।
সূত্র: আলজাজিরা