সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:২৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষ সামনে রেখে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। তিনি প্রত্যাশা করেন, নতুন বছর সবার জীবনে সুখ, […]

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষ সামনে রেখে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। তিনি প্রত্যাশা করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুন বছরের আগমন মানুষকে অতীতের গ্লানি ভুলে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবে—এমন আশাও প্রকাশ করেন তিনি। তাঁর ভাষায়, নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণই হবে সম্মিলিত লক্ষ্য।

বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে পূর্ণতা পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ