ইরানের একাধিক অস্ত্র কারখানায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। রোববার (২৯ মার্চ) রাতে এই হামলা পরিচালিত হয় বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দীর্ঘ পাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র, ট্যাঙ্কবিরোধী ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপাদান উৎপাদনকারী কারখানা, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন ও গবেষণার […]
ছবি: সংগৃহীত
ইরানের একাধিক অস্ত্র কারখানায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। রোববার (২৯ মার্চ) রাতে এই হামলা পরিচালিত হয় বলে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দীর্ঘ পাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র, ট্যাঙ্কবিরোধী ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপাদান উৎপাদনকারী কারখানা, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন ও গবেষণার সঙ্গে যুক্ত স্থাপনাও।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের অস্ত্র উৎপাদন শিল্পকে লক্ষ্য করে হামলার মাত্রা সাম্প্রতিক সময়ে আরও বাড়ানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গত দুই দিনে প্রায় ৪০টি স্থাপনাকে হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।