ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বর্তমানে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান এই সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী নয় এবং সেটি তাদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, তেহরান ইতোমধ্যে আলোচনার টেবিলে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে এবং […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বর্তমানে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান এই সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী নয় এবং সেটি তাদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, তেহরান ইতোমধ্যে আলোচনার টেবিলে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে এবং কিছু বাস্তবধর্মী প্রস্তাবও দিয়েছে।
ভ্যান্স বলেন, “ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। এটি তাদের স্বার্থের অনুকূলে নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে আসছে এবং কিছু বাস্তব প্রস্তাবও দিচ্ছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করব।”
তিনি আরও বলেন, “যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি আমেরিকান জনগণের জন্য বড় একটি বিজয় হবে।”
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করা হলেও ইরানের প্রস্তাবগুলো কতটা কার্যকর ও বাস্তবসম্মত, তা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন ভ্যান্স।
তার মতে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জনের সম্ভাবনা রয়েছে এবং উভয় পক্ষের জন্যই দীর্ঘমেয়াদি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধান খোঁজা বেশি লাভজনক হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা