সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৬ অপরাহ্ন, ৭ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সানায় সৌদি বিমান হামলায় নিহত ২২, আহত ৩০

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৭ নভেম্বর) সকালে সানার আল-সারিয়া এলাকায় এ হামলা চালানো হয়। হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এবং বার্তা সংস্থা সাবা হতাহতের এ তথ্য জানিয়েছে। সাবার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে […]

ইয়েমেনে সানায় সৌদি বিমান হামলায় নিহত ২২, আহত ৩০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৭ নভেম্বর) সকালে সানার আল-সারিয়া এলাকায় এ হামলা চালানো হয়।

হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এবং বার্তা সংস্থা সাবা হতাহতের এ তথ্য জানিয়েছে। সাবার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে দাবি করে হুথি বিদ্রোহীরা। তবে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলেছে, ওই বাজারে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই হতাহতের ঘটনা ঘটেছে।

তাইজের আল-ওয়াজিয়া শহরে বাজারটি অবস্থিত। শহরটি ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে হুথি গোষ্ঠী সামরিক অভিযান জোরদার করেছে। এর জবাবে সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারও পাল্টা অভিযান চালাচ্ছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ