সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় কে এগিয়ে—যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো চূড়ান্ত নয়। তিনি জানান, ওয়াশিংটন আদৌ এই চুক্তিতে আগ্রহী কি না—সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানিরা যুদ্ধক্ষেত্রে খুব দক্ষ না হলেও তারা আলোচনায় অত্যন্ত পারদর্শী। তার ভাষায়, “চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি […]

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় কে এগিয়ে—যা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো চূড়ান্ত নয়। তিনি জানান, ওয়াশিংটন আদৌ এই চুক্তিতে আগ্রহী কি না—সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানিরা যুদ্ধক্ষেত্রে খুব দক্ষ না হলেও তারা আলোচনায় অত্যন্ত পারদর্শী। তার ভাষায়, “চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি না।”

সম্প্রতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। এর পরপরই দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনার সম্ভাবনার কথা জানান তিনি।

এদিকে, উত্তেজনা কিছুটা কমাতে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সার্বিক পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় চুক্তি আদৌ হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ