সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৮ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে এ পর্যন্ত সাতটি যুদ্ধবিমান হারিয়েছে মার্কিন বাহিনী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমানের এক ক্রু সদস্যের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি মানববাহী সামরিক বিমান ধ্বংস বা বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) পৃথক দুটি ঘটনায় মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান […]

ইরান যুদ্ধে এ পর্যন্ত সাতটি যুদ্ধবিমান হারিয়েছে মার্কিন বাহিনী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমানের এক ক্রু সদস্যের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি মানববাহী সামরিক বিমান ধ্বংস বা বিধ্বস্ত হয়েছে।

গত শুক্রবার (৩ এপ্রিল) পৃথক দুটি ঘটনায় মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের হারানো মানববাহী বিমানের সংখ্যা সাতটিতে পৌঁছেছে।

এর আগে ২ মার্চ কুয়েতের আকাশে ভুলবশত নিজেদের পক্ষের হামলায় তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া গোলায় এ ঘটনা ঘটে। তবে ওই তিন বিমানের ছয়জন ক্রুই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তারা আবারও অভিযানে অংশ নিতে শুরু করেছেন।

১২ মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন ক্রু নিহত হন। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানে অংশ নেওয়ার সময় এটি আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষে পড়ে। তবে অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

এদিকে ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় একটি ই-৩ সেন্ট্রি সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান ধ্বংস হয়। রানওয়েতে থাকা অবস্থায় বিমানটি আঘাতপ্রাপ্ত হয়। ওই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হন। একই সঙ্গে একটি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে।

এ ছাড়া গত মাসে একটি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সেটিও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অল্প সময়ের মধ্যে ধারাবাহিকভাবে এতগুলো বিমান হারানো যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে সর্বশেষ ভূপাতিত এফ-১৫–এর নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ