বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ন আসতে বাকি আরো কয়েকদিন। কার্তিকের এই শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে। সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশা, সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে- এই যেন জনপদে নেমেছে শীত। মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও সকাল থেকে মধ্যরাত গরমের অস্বস্তি যেন কাঁটছে […]
বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ন আসতে বাকি আরো কয়েকদিন। কার্তিকের এই শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে।
সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশা, সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে- এই যেন জনপদে নেমেছে শীত।
মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও সকাল থেকে মধ্যরাত গরমের অস্বস্তি যেন কাঁটছে না।
মাঠের কৃষক কিংবা শ্রমজীবী কিংবা কর্মজীবী মানুষের মনে প্রশ্ন- কবে আসবে শীত, কিংবা এবার প্রকৃতিতেও বা কতটা শীত নামবে।
শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, তবে গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে, ফলে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও নির্ধারণ করে দেয় শীতের গতি প্রকৃতি।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, “এখনো শীতকাল শুরু না হলেও শেষরাত বা ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করছে। যখন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায়। তখন সাধারণ একে আমরা শীতকাল বলে থাকি”।
তার মতে, বাংলাদেশে সাধারণত মধ্য নভেম্বর থেকেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে একটু একটু করে শীত নামতে শুরু করে।