সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪৬ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কোন দল কত শতাংশ ভোট পেল—ইসির প্রকাশিত পূর্ণাঙ্গ তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে সারাদেশে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ইসির হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ভোট পেয়েছে বিএনপি। দলটি মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ অর্জন করেছে। বিএনপি ২৯০টি আসনে প্রার্থী দেয় এবং এর মধ্যে এককভাবে […]

কোন দল কত শতাংশ ভোট পেল—ইসির প্রকাশিত পূর্ণাঙ্গ তথ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে সারাদেশে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

ইসির হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ভোট পেয়েছে বিএনপি। দলটি মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ অর্জন করেছে। বিএনপি ২৯০টি আসনে প্রার্থী দেয় এবং এর মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয় লাভ করে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ পেয়েছে। ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত এককভাবে ৬৮টি আসনে বিজয় অর্জন করে।

তৃতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সম্মিলিতভাবে মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ লাভ করেন। সারাদেশে ২৭৪টি আসনে বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরপরের অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মোট ভোটের ৩ দশমিক ০৫ শতাংশ পেয়েছে। এনসিপি ৩২টি আসনে প্রার্থী দিয়ে ছয়টি আসনে জয় লাভ করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মোট ভোটের ২ দশমিক ৭০ শতাংশ এবং দলটি একটি আসনে বিজয়ী হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।

এ ছাড়া অন্যান্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার এক শতাংশের নিচে রয়েছে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১৯৯টি আসনে প্রার্থী দিলেও দলটির মোট ভোটের হার দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৮৯ শতাংশে।

নির্বাচন কমিশনের এই তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রধান কয়েকটি দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ