সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৫৪ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ

খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেনের মেয়ে। তিনি ইকবালনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। খুলনা সদর থানার পুলিশ জানায়, গত বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের […]

খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেনের মেয়ে। তিনি ইকবালনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

খুলনা সদর থানার পুলিশ জানায়, গত বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে নিহতের মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা সীমা আক্তারকে আটক দেখিয়েছে পুলিশ। তবে তার বাবা মো. আলীম হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তাকে আরফানা হোসেন নির্জনা হিসেবে শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ