সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৩৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে কওমি মাদ্রাসা থেকে ভোটকেন্দ্র সরানোর দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম নগরের জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা থেকে ভোটকেন্দ্র সরানোর দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগরের মুরাদপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা ভবনে ভোটকেন্দ্র স্থাপন করলে পড়াশোনা, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। এ কারণে ভোটকেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি। […]

Polling
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চট্টগ্রাম নগরের জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা থেকে ভোটকেন্দ্র সরানোর দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগরের মুরাদপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা ভবনে ভোটকেন্দ্র স্থাপন করলে পড়াশোনা, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। এ কারণে ভোটকেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।

মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন বলেন, মাদরাসাটির প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসিক। অনেকেই এতিম। ভোটকেন্দ্র হলে নির্বাচনের আগে অন্তত তিনদিন মাদ্রাসা খালি করতে হবে। এতে হিফজ, দাওরায়ে হাদিসসহ বিভিন্ন বিভাগের বার্ষিক পরীক্ষা বিঘ্নিত হবে। কোনো আলোচনা–সুচিন্তা ছাড়াই হঠাৎ করে মাদ্রাসাকে কেন্দ্র ঘোষণা করা উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মহিউদ্দীন, মুফতি হাফিজুল্লাহ, মাওলানা তাহের, মাওলানা মুসা ও মাওলানা গিয়াস উদ্দীন। তাদের দাবি, ভোটের দিনে মানুষের ভিড় ও রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, আগের জাতীয় নির্বাচনে এখানেই ভোটকেন্দ্র ছিল। আশপাশে বিকল্প কোনো স্থান না থাকায় এবারও কেন্দ্র করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে কর্মসূচি পালন করা নির্বাচনকে অসহযোগিতা করার শামিল। তবে আশপাশে উপযুক্ত স্থান পাওয়া গেলে দাবি বিবেচনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ