চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে আপন চার বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইউনিয়নের চর চাকলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পাঁচ শিশু হলো—চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) […]
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে আপন চার বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইউনিয়নের চর চাকলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পাঁচ শিশু হলো—চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি দেখতে পান।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পাঁচ শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে তাদের পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পাঁচ শিশু বিলে ডুবে মারা যাওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শিশুদের পানিতে নামার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।