ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছর সংঘটিত বন্দুক হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের ভূমিকার অভিযোগ তুলে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, হামলাকারীকে কীভাবে সর্বাধিক প্রাণহানি ঘটানো যায়—সেই বিষয়ে চ্যাটজিপিটি নাকি পরামর্শ দিয়েছিল। রাজ্য কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, হামলার উপযুক্ত সময়, স্থান, কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ […]
ছবি: সংগৃহীত
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছর সংঘটিত বন্দুক হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের ভূমিকার অভিযোগ তুলে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, হামলাকারীকে কীভাবে সর্বাধিক প্রাণহানি ঘটানো যায়—সেই বিষয়ে চ্যাটজিপিটি নাকি পরামর্শ দিয়েছিল। রাজ্য কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, হামলার উপযুক্ত সময়, স্থান, কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা যেতে পারে—এসব বিষয়ে চ্যাটবটটি নির্দেশনা দিয়েছিল।
এ ছাড়া হামলার সময় শিশুদের উপস্থিতি থাকলে তা গণমাধ্যমের বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে—এমন কথাও হামলাকারীকে বলা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সোমবার দেওয়া এক বিবৃতিতে নিহত বন্দনা জোশী বলেন, ওপেনএআই আগেই জানত এমন কিছু ঘটতে পারে। তার দাবি, এমন ঘটনা একবার ঘটার পরও প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা নেয়নি।
এই হামলায় বন্দনা জোশীর স্বামী তিরু ছাব্বা নিহত হন। ঘটনাটিতে আরও ছয়জন আহত হয়েছিলেন।
রোববার ফেডারেল আদালতে করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওপেনএআইয়ের উচিত ছিল চ্যাটজিপিটিতে এমন সুরক্ষা ব্যবস্থা রাখা, যাতে কেউ সহিংস হামলার পরিকল্পনা করলে তা শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা যায়।
অন্যদিকে ওপেনএআই ঘটনাটিকে একটি ভয়াবহ অপরাধ বলে বর্ণনা করেছে। তবে তারা কোনো ধরনের অন্যায়ের দায় স্বীকার করেনি।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস