সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:৪৯ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে তাঁর ভাষণ প্রদান করবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম নিউইয়র্ক সফর এবং সাধারণ পরিষদে প্রথম বক্তব্য। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের সাধারণ পরিষদের […]

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে তাঁর ভাষণ প্রদান করবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম নিউইয়র্ক সফর এবং সাধারণ পরিষদে প্রথম বক্তব্য।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্ক অবস্থানকালে ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া সফরসূচিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক (পার্শ্ব) বৈঠক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় / ইউএনও

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ