জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি কোনো জাতীয় বা প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন না। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে শপথ নেন খলিলুর রহমান। […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি কোনো জাতীয় বা প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন না।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে শপথ নেন খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টায় ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব নেওয়ার পর ভারতীয় এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে খলিলুর রহমান বলেন, তিনি এখানে কোনো জাতীয় প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিসেবে আসেননি। বিষয়টি সম্পূর্ণ আলাদা। সাংবাদিকদের প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করে তাকে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
খলিলুর রহমান বলেন, কোনো বিষয়ে তার বক্তব্য প্রয়োজন হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন।
জাতিসংঘের সংস্কার উদ্যোগ ‘ইউএন৮০’ প্রসঙ্গে তিনি বলেন, মহাসচিবের এই প্রক্রিয়ার প্রতি তিনি সমর্থন অব্যাহত রাখবেন। জাতিসংঘের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংস্থাকে তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পেয়েছেন।
খলিলুর রহমান বলেন, তিনি একসময় জাতিসংঘে প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, আবার কর্মী হিসেবেও সংস্থাটিকে দেখেছেন। ফলে জাতিসংঘকে তিনি প্রায় ৩৬০ ডিগ্রি দৃষ্টিকোণ থেকে প্রত্যক্ষ করেছেন বলে মন্তব্য করেন।
আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান।