সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১২:৫১ অপরাহ্ন, ৫ আগস্ট ২০২৬

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দিনব্যাপী অনুষ্ঠান

ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দিনব্যাপী স্মরণ, শ্রদ্ধা ও ঐক্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। Patriots of Bangladesh এবং Bangladeshi-American Patriots-এর উদ্যোগে আগামী ৮ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এ কে আব্দুল […]

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দিনব্যাপী অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দিনব্যাপী স্মরণ, শ্রদ্ধা ও ঐক্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। Patriots of Bangladesh এবং Bangladeshi-American Patriots-এর উদ্যোগে আগামী ৮ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এ কে আব্দুল কাদের। সেখানে জানানো হয়, ‘জান দেবো, কিন্তু জুলাই দেবো না’ প্রতিপাদ্যে শহীদ ওসমান বিন হাদির স্মৃতির প্রতি উৎসর্গ করে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের জন্য একটি কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়।

আয়োজকদের মতে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে ধর্মীয়, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক নানা আয়োজন থাকবে। কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করা হবে। পাশাপাশি দেশাত্মবোধক গান, ইসলামী নাশীদ, গণসংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা এবং রকস্টার ব্যান্ডের বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এছাড়া ‘ভয়াবহতা থেকে বিজয়: জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র, শিল্পকর্ম ও ঐতিহাসিক দলিলভিত্তিক প্রদর্শনী এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনেরও আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের ভাষ্য, এসব প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের ইতিহাস ও আত্মত্যাগের বাস্তব চিত্র তুলে ধরা হবে।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ‘প্রতিরোধ থেকে পুনর্গঠন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও নিরাপত্তা, প্রযুক্তি, ইতিহাস, মানববিজ্ঞান, গণিত ও ডেটা অ্যানালিটিক্সসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, শহীদ পরিবার, আহত সংগ্রামী, মানবাধিকারকর্মী, কমিউনিটি সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননা জানানো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠান সফল করতে শিক্ষাবিদ ড. শেখ মিজান-এর নেতৃত্বে একটি ১৩ সদস্যের কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ড. আবিদ বাহার, ডা. জুনুন চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, রহমত উল্লাহ, হাজী আনোয়ার হোসেন লিটন, এমদাদ চৌধুরী দীপু, মিসবাহ উদ্দিন আহমদ, এ কে আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, রেজাউল করিম, নূরুল হক চৌধুরী, জাবেদ আহমদ, আব্দুল আলীম ও দীপন গাজীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানকে স্মরণ করার পাশাপাশি এই বার্ষিকীকে নতুন প্রজন্মের কাছে ইতিহাস, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা তুলে ধরার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান তারা।

তারা আরও বলেন, নিউইয়র্কের এই আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে জুলাই বিপ্লবের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বার্তা তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে We Are The Peoples-এর প্রধান জ্যাকব মিল্টন, কবি কাজী জহিরুল ইসলাম, ড. নিজাম উদ্দিন (NYU), ডা. জুনুন চৌধুরী, প্রফেসর শেখ মিজান, ড. শামীম আহমেদ (ইউনিভার্সিটি অব টেক্সাস), ড. কাওসার আহমেদ (NYU), গোলাপী বেগম, রুকসানা, এমদাদ চৌধুরী দীপু, হাজী আনোয়ার হোসেন, রকস্টার ব্যান্ডের ভোকাল বিপ্লবসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ