সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:০৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫

ট্রাম্প-মোদি ফোনালাপেও দৃশ্যমান অগ্রগতি নেই, অনিশ্চয়তায় মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চপর্যায়ের ফোনালাপের পরও দীর্ঘদিন ধরে প্রত্যাশিত মার্কিন–ভারত বাণিজ্য চুক্তি এ বছর চূড়ান্ত হচ্ছে না বলেই মনে হচ্ছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনর্বহালের প্রচেষ্টার কারণে ট্রাম্প চুক্তি অনুমোদনে বিলম্ব করছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায় এসসিএমপি। ফোনালাপটি হয় মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির […]

donald trump and narendra modi
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চপর্যায়ের ফোনালাপের পরও দীর্ঘদিন ধরে প্রত্যাশিত মার্কিন–ভারত বাণিজ্য চুক্তি এ বছর চূড়ান্ত হচ্ছে না বলেই মনে হচ্ছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনর্বহালের প্রচেষ্টার কারণে ট্রাম্প চুক্তি অনুমোদনে বিলম্ব করছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায় এসসিএমপি।

ফোনালাপটি হয় মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর কয়েক দিনের মধ্যেই। আলাপের পর মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কথোপকথনকে ‘উষ্ণ ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। তিনি জানান, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তবে, কোনো নতুন অগ্রগতি বা বহু প্রতীক্ষিত প্রথম ধাপের বাণিজ্য চুক্তির ঘোষণা আসেনি।

হোয়াইট হাউস ফোনালাপ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প মনে করেন চীনের সঙ্গে ‘কার্যকর কর্মসম্পর্ক’ যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হবে। বিশ্লেষকদের মতে, এ দৃষ্টিভঙ্গিই মার্কিন-ভারত বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ক আলোচনার অগ্রগতি খুবই ধীর। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ইন্দো-প্যাসিফিক অংশীদার হওয়া সত্ত্বেও ভারত এখনও মার্কিন বাণিজ্য নীতিতে কঠোর শুল্কের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো বড় বাণিজ্য অংশীদারের তুলনায় ভারত সর্বোচ্চ হারের শুল্কের চাপ বহন করছে, যার মধ্যে রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে।

চলমান ভূরাজনৈতিক সমীকরণ ও ট্রাম্প প্রশাসনের কৌশলগত অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হলে ২০২৫ সাল বাণিজ্য চুক্তি ছাড়া শেষ হওয়ার সম্ভাবনাই এখন বেশি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ