মরুভূমির দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে ঘটেছে এক অভাবনীয় ঘটনা। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তুষারপাত, যা দেশটির জন্য অত্যন্ত বিরল। তাবুক ও হাইল প্রদেশের পাহাড়ি অঞ্চলে বরফে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা, নেমে এসেছে হিমাঙ্কের নিচের তাপমাত্রা। তুষারে মোড়া পাহাড়ের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সাধারণত তপ্ত বালু আর […]
মরুভূমির দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে ঘটেছে এক অভাবনীয় ঘটনা। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তুষারপাত, যা দেশটির জন্য অত্যন্ত বিরল। তাবুক ও হাইল প্রদেশের পাহাড়ি অঞ্চলে বরফে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা, নেমে এসেছে হিমাঙ্কের নিচের তাপমাত্রা। তুষারে মোড়া পাহাড়ের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
সাধারণত তপ্ত বালু আর শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত সৌদি আরবের মরুভূমিতে এমন শ্বেত-শুভ্র দৃশ্য যেন রূপকথার মতো মনে হচ্ছে। বাস্তবে ধরা দেওয়া এই দৃশ্য অনেককেই বিস্মিত করেছে।
শুধু তুষারপাতই নয়, উত্তর সৌদি আরবের কিছু এলাকায় হয়েছে ভারী বৃষ্টিপাতও। রিয়াদের উত্তরাংশে দেখা দিয়েছে ঝড়ো ও অস্বাভাবিক আবহাওয়া। স্থানীয় বাসিন্দাদের মতে, কয়েক দশকের মধ্যে এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি।
এর আগে সৌদি আবহাওয়া বিভাগ পাহাড়ি এলাকাগুলোতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের সতর্কবার্তা দিয়েছিল। আবহাওয়াবিদরা জানান, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবেই এই অঞ্চলে একযোগে ভারী বৃষ্টি ও তুষারপাতের মতো দুর্লভ আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে।