রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’ তবে ওই ভবনের দারোয়ান […]
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
তবে ওই ভবনের দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালামাল নামানো হচ্ছিল। তারানা হালিম বাসায় ছিলেন কি না, জানতে চাইলে তিনি জানান, তিনি সেখানে নেই।
শরিফ মিয়া আরও বলেন, তারানা হালিমের বাবা ভবনটির চারতলায় থাকেন। দুই নারী পুলিশ সদস্য ওপরের তলায় গিয়েছিলেন। তবে সেখান থেকে কিছু বের করা হয়নি। বাসায় কেউ ছিলেন না। একজন চালক কিছু মালামাল নামিয়েছিলেন বলেও জানান তিনি।
এদিকে, গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ওই বাসায় অবস্থান করছেন—এমন সন্দেহে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গুলশানের ৩৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় সেখানে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারানা হালিম ওই বাসায় অবস্থান করছেন কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।