তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয় বলে জানিয়েছে আলজাজিরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর এটি ছিল চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে চলতি মাসের শুরুতে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। সেই ঘটনার পর আঙ্কারা তেহরানের […]
ছবি: সংগৃহীত
তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয় বলে জানিয়েছে আলজাজিরা।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর এটি ছিল চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে চলতি মাসের শুরুতে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। সেই ঘটনার পর আঙ্কারা তেহরানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছিল এবং সতর্কবার্তাও দিয়েছিল।
তবে ইরান আগের তিনটি ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে জানিয়েছিল, তারা এ ধরনের কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুমতি দেয়নি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভূখণ্ডের দিকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা জানিয়েছে, এ ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা দেখানো হবে না।