সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৭:৩৫ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

থাইল্যান্ডে মিলল প্রায় ২ হাজার বছরের প্রাচীন ভারতীয় স্বর্ণের আংটি

থাইল্যান্ডের মধ্যাঞ্চলের ফেচাবুরি প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননকাজে প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ বছর পুরোনো বলে ধারণা করা দুটি ভারতীয় স্বর্ণের আংটি উদ্ধার হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই আবিষ্কার প্রাচীন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ডন ইয়াই থং প্রত্নস্থলে খননকাজ চলাকালে […]

থাইল্যান্ডে মিলল প্রায় ২ হাজার বছরের প্রাচীন ভারতীয় স্বর্ণের আংটি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

থাইল্যান্ডের মধ্যাঞ্চলের ফেচাবুরি প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননকাজে প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ বছর পুরোনো বলে ধারণা করা দুটি ভারতীয় স্বর্ণের আংটি উদ্ধার হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই আবিষ্কার প্রাচীন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ডন ইয়াই থং প্রত্নস্থলে খননকাজ চলাকালে প্রাচীন মানব কঙ্কাল, ব্রোঞ্জের নিদর্শন এবং অন্যান্য প্রত্নবস্তুর সঙ্গে আংটি দুটি উদ্ধার করা হয়।

থাইল্যান্ডের ফাইন আর্টস ডিপার্টমেন্টের মহাপরিচালক ফানোমবুত চান্তারাচোতি জানান, উদ্ধার হওয়া আংটিগুলোর একটিতে প্রাচীন ভারতীয় লিপি খোদাই করা রয়েছে। প্রাথমিক বিশ্লেষণে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি প্রাচীন ব্রাহ্মী লিপি, যা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন লিখনপদ্ধতি হিসেবে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, আংটিটি সম্ভবত ভারতের কোনো বণিক বা উচ্চপদস্থ ব্যক্তির ব্যবহৃত অলংকার ছিল। সেই সময় ভারতীয় বণিকরা সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য পরিচালনা করতেন। ফলে এই আংটি ওই সময়কার আন্তর্জাতিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে।

ফাইন আর্টস ডিপার্টমেন্ট জানিয়েছে, এর আগেও থাইল্যান্ডের খলং থম এবং খাও সাম কেও প্রত্নস্থল থেকে ব্রাহ্মী লিপিযুক্ত অলংকার, পুঁতি এবং অন্যান্য ভারতীয় প্রত্নবস্তু উদ্ধার হয়েছিল। নতুন এই আবিষ্কার সেই ঐতিহাসিক সংযোগের আরও একটি শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্ধার হওয়া দুটি স্বর্ণের আংটি বর্তমানে ফ্রা নাখন খিরি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। গবেষকরা এগুলোর নির্মাণশৈলী, ধাতব উপাদান এবং খোদাই বিশ্লেষণের মাধ্যমে আংটিগুলোর সুনির্দিষ্ট উৎস ও সময়কাল নির্ধারণের কাজ করছেন।

এদিকে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর বেড়ে যাওয়ায় প্রত্নস্থলে থাকা ব্রোঞ্জের নিদর্শন, মানব কঙ্কাল এবং অন্যান্য প্রত্নসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই প্রত্নতাত্ত্বিকরা দ্রুত উদ্ধার, সংরক্ষণ এবং গবেষণার কাজ এগিয়ে নিচ্ছেন।

প্রত্নতাত্ত্বিকদের মতে, এই আবিষ্কার শুধু থাইল্যান্ডের ইতিহাস নয়, বরং প্রায় দুই হাজার বছর আগে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে গড়ে ওঠা বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষের যোগাযোগের ইতিহাস বুঝতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ