সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৬ অপরাহ্ন, ১৫ মে ২০২৬

দিল্লির পার্কিং লটে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক গাড়ি

ভারতের দিল্লির শাহদারা জেলার ফারশ বাজার থানা এলাকার একটি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) বিহার কলোনির রেললাইনের পাশের ওই এলাকায় আগুন লাগার পর মুহূর্তেই একাধিক গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পার্ক করে রাখা গাড়িগুলোতে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং গাড়িগুলো থেকে বিস্ফোরণের মতো […]

দিল্লির পার্কিং লটে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক গাড়ি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের দিল্লির শাহদারা জেলার ফারশ বাজার থানা এলাকার একটি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) বিহার কলোনির রেললাইনের পাশের ওই এলাকায় আগুন লাগার পর মুহূর্তেই একাধিক গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পার্ক করে রাখা গাড়িগুলোতে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং গাড়িগুলো থেকে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Asian News International জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: The News Mill

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ