বিশ্ববাজারে জ্বালানি ঘাটতির আশঙ্কার মধ্যে ভারত সরকার নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সরকারের দাবি, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পাম্পগুলোতে মানুষের ভিড় বাড়ছে। ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তবে ভারত সরকার বলছে, তাদের কাছে যথেষ্ট অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের মজুত […]
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি ঘাটতির আশঙ্কার মধ্যে ভারত সরকার নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সরকারের দাবি, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পাম্পগুলোতে মানুষের ভিড় বাড়ছে।
ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তবে ভারত সরকার বলছে, তাদের কাছে যথেষ্ট অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে।
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা বলেন, ‘গুজবে বিভ্রান্ত হবেন না। আমাদের পর্যাপ্ত মজুত রয়েছে। অপ্রয়োজনীয়ভাবে তেল কিনবেন না।’
তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্রও দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। আশীষ সিং নামের এক ব্যক্তি এএফপিকে জানান, জ্বালানি নিতে তাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।