সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০০ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫

ধ্বংসস্তূপে ফিরল পাঠদান, গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে জেগে উঠছে আশার আলো

দীর্ঘ বিরতির পর গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আবার সশরীরে পাঠদান শুরু হয়েছে। ইসরাইলি সামরিক অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির মধ্যেই প্রায় দুই বছর পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছেন। ধ্বংসস্তূপে পরিণত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা কার্যক্রমের আংশিক পুনরারম্ভ গাজার বিপর্যস্ত শিক্ষাব্যবস্থায় এক ক্ষীণ আশার বার্তা দিচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজা সিটির এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি […]

gazxa
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ বিরতির পর গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আবার সশরীরে পাঠদান শুরু হয়েছে। ইসরাইলি সামরিক অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির মধ্যেই প্রায় দুই বছর পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছেন। ধ্বংসস্তূপে পরিণত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা কার্যক্রমের আংশিক পুনরারম্ভ গাজার বিপর্যস্ত শিক্ষাব্যবস্থায় এক ক্ষীণ আশার বার্তা দিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজা সিটির এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি সীমিত পরিসরে কার্যক্রম শুরু করলেও পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। ক্যাম্পাসের ভেতরে বর্তমানে প্রায় ৫০০ বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়ে আছে। শ্রেণিকক্ষ ও লেকচার হলগুলো রূপ নিয়েছে তাঁবু ও অস্থায়ী আবাসে, যেখানে একদিকে গৃহহীন মানুষের দুর্দশা, অন্যদিকে বিপর্যস্ত শিক্ষাব্যবস্থার চিত্র একসঙ্গে ফুটে উঠেছে।

ক্যাম্পাসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত আত্তা সিয়াম বলেন, জাবালিয়া থেকে পালিয়ে এসে আর কোনো বিকল্প না থাকায় তারা এখানে আশ্রয় নিয়েছেন। তবে তাঁর ভাষায়, “এটি আশ্রয়কেন্দ্র হওয়ার কথা নয়। এটি আমাদের সন্তানদের পড়াশোনার স্থান।”

প্রতিকূল বাস্তবতার মধ্যেও ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। তবে বর্তমান অবস্থা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব কমই সাযুজ্যপূর্ণ।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকার ৯৫ শতাংশের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থী ইয়োমনা আলবাবা বলেন, একটি সুসজ্জিত ও স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন ছিল তাঁর। বাস্তবতা সেই প্রত্যাশা পূরণ না করলেও তিনি আশা ছাড়ছেন না। তাঁর কথায়, “পরিবেশ কঠিন, কিন্তু আমরা আবার নতুন করে গড়ে তুলছি—এটাই আমাদের শক্তি।”

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় শিক্ষাব্যবস্থার এই ব্যাপক ধ্বংসকে ‘স্কলাস্টিকাইড’ হিসেবে বর্ণনা করেছেন। গাজাভিত্তিক আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস জানিয়েছে, টানা দুই শিক্ষাবর্ষ ধরে অন্তত ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় ৪৯৪টি স্কুল ও বিশ্ববিদ্যালয় আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যার মধ্যে ১৩৭টি পুরোপুরি নিশ্চিহ্ন। আল মেজানের জানুয়ারি প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৮০০ শিক্ষার্থী, ৭৬০ জন শিক্ষক ও শিক্ষা কর্মী এবং ১৫০ জন শিক্ষাবিদ ও গবেষক।

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদেল আওয়াদাল্লাহ জানান, চরম বিদ্যুৎ সংকট, শিক্ষা উপকরণের অভাব ও অনুপযুক্ত পরিবেশের মধ্যেও শিক্ষকরা সীমিত সম্পদ নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। ভাঙা দেয়াল প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ধার করা মোটরের ওপর নির্ভর করতে হচ্ছে।

বর্তমানে মাত্র চারটি শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে, যা নির্ভর করেই হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা ২০২৪ সালের এপ্রিলে সতর্ক করে বলেন, এই ব্যাপক ধ্বংস ফিলিস্তিনি সমাজের ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে। তাঁদের ভাষায়, “যখন স্কুল ধ্বংস হয়, তখন কেবল ভবন নয়—ধ্বংস হয় একটি জাতির আশা ও স্বপ্ন।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ